৫ মে ২০২৬

নুরের বিরুদ্ধে চট্রগ্রামে ও রাজশাহীতে দুটি মামলা দায়ের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নুরের বিরুদ্ধে চট্রগ্রামে ও রাজশাহীতে দুটি মামলা দায়ের
বাংলাপ্রেস ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে চট্টগ্রাম ও রাজশাহীতে পৃথক পৃথক দুটি আলাদা মামলা দায়ের হয়েছে। বুধবার (২১ এপ্রিল) চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন ডিজিটাল নিরাপত্তা আইনে নূরের বিরুদ্ধে মামলা হওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার রাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজ মিসির ডিজিটাল নিরাপত্তা আইনে বাদি হয়ে এ মামলা দায়ের করেন। এ মামলায় নূরের বিরুদ্ধে ফেসবুকের লাইভে এসে ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি। এদিকে নুরুল হক নুরের বিরুদ্ধে রাজশাহীতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। বুধবার দুপুরে বোয়ালিয়া মডেল থানায় মামলাটি করেন নগর যুবলীগের যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনি। মামলার আরজিতে তৌরিদ আল মাসুদ বলেন, ভিপি নুর সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ ও সরকারের সম্পর্কে মিথ্যা ও বানোয়াট মন্তব্য করছেন। ধর্মীয় উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। এতে সামাজিক ও সাম্প্রদায়িক সম্প্রতি বিনষ্টসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটার উপক্রম হচ্ছে। তার বক্তব্য ধর্মীয় মূল্যবোধে আঘাত করছে। প্রমাণ হিসেবে নুরুলের এসব বক্তব্যের ভিডিও ফুটেজ পেনড্রাইভে করে থানায় জমা দেওয়া হয়েছে। কিছু স্ক্রিনশটও জমা দেওয়া হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি