৫ মে ২০২৬

নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন সিনেমায় নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক: মুক্তির অপেক্ষায় রয়েছে ঢাকাই ছবির চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার 'শাহেন শাহ' সিনেমাটি। ছবিতে তিনি জুটি বেঁধেছেন শাকিব খানের সাথে। এছাড়াও বর্তমানে ব্যস্ত রয়েছেন কলকাতার নতুন একটি সিনেমা নিয়ে। নতুন খবর হলো, আরও একটি নতুন ছবিতে কাজ করতে যাচ্ছেন এই নায়িকা। গতকাল বুধবার সেই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। ছবিটি পরিচালনা করবেন ‘অগ্নি’ খ্যাত নির্মাতা ইফতেখার চৌধুরী। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা নিজেই। তবে ছবির নাম বা নায়ক কে থাকছেন এ বিষয়ে এখনই কিছু জানাতে চান না তিনি।

ইফতেখার চৌধুরী বলেন, ‘এখনও ছবির নাম চূড়ান্ত করা হয়নি। তবে ছবিটির জন্য গতকাল রাতে নুসরাত ফারিয়াকে চুক্তিবদ্ধ করেছি। আপাতত এটুকুই খবর। বিস্তারিত খুব শীঘ্রই জানানো হবে।’

নুসরাত ফারিয়ার সঙ্গে যার রসায়ন জমবে এমন কাউকে নিয়েই ছবিটি করতে চান পরিচালক। তবে বাংলাদেশ থেকেই তার নতুন ছবির নায়ক নিবেন বলেও জানান ছবিটির নির্মাতা।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি