১৮ জুন ২০২৬

নতুন রূপে প্রকাশ্যে এলেন সোনালি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নতুন রূপে প্রকাশ্যে এলেন সোনালি

বাংলাপ্রেস অনলাইন :এই মুহূর্তে চিকিত্সার জন্য তিনি বিদেশে রয়েছেন। আর সেখানে বই তাঁর অন্যতম সঙ্গী। সেখান থেকে ক্যানসার আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে বলছেন, “মার্কিন লেখক অমর টোলেলে ‘আ জেন্টলম্যান ইন মস্কো’ বইটা পড়েছেন? না পড়লে আপনার অবশ্যই পড়া উচিত।”

গত বছরই সোশ্যাল মিডিয়ায় একটি ডিজিটাল বুক ক্লাব খুলেছেন সোনালি। নাম ‘সোনালিস বুক ক্লাব’। সোনালি এই মুহূর্তে ‘আ জেন্টলম্যান ইন মস্কো’ই পড়ছেন। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। বইটি সোনালির এতটাই ভাল লেগেছে যে, সকলকে পড়তেও সাজেস্টও করছেন।কেমোথেরাপির জন্য সোনালির মাথার চুল পড়ে গিয়েছে। কিন্তু সে ভাবেই নিজের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তা দেখে কেউ লিখেছেন, ‘তোমাকে দেখে ভাল লাগছে। অনেক সাহস তোমার... তাড়াতাড়ি সুস্থ হও।’ আবার কেউ লিখেছেন, ‘কী সুন্দর... তোমার হাসিই প্রতিদিন তোমাকে আরও বেশি শক্তিশালী করে তুলছে...।’ অর্থাত্ তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন অনুরাগীরা।

সোনালির স্বামী গোল্ডি জানিয়েছিলেন, চিকিত্সকদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করছেন অভিনেত্রী। এই অসুখ যে শরীরে ছড়িয়ে পড়েছে (মেটাস্টেসিস) তা প্রথমে টেরই পাননি সোনালি। কয়েক মাস আগে তাঁর শরীরে কিছু ব্যথা হচ্ছিল। তা নিয়ে বেশ চিন্তিত ছিলেন তিনি। তার জেরে কিছু পরীক্ষা করাতে হয় তাঁকে। তাতেই তাঁর ক্যানসার ধরা পড়ে।ইরফান খানের পর সোনালির ক্যানসারের খবরে রীতিমতো উদ্বিগ্ন বলিউড। ফেসবুক ও টুইটারে নিজেদের দুশ্চিন্তার কথা প্রকাশ করে অভিনেত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন বহু তারকা।

বাংলাপ্রেস/এফএস

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি