৭ মে ২০২৬

নতুন অর্থবছরের বাজেট অনুমোদন আজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নতুন অর্থবছরের বাজেট অনুমোদন আজ

বাংলাপ্রেস ডেস্ক: নতুন অর্থবছরের (২০২০-২০২১) বাজেট অনুমোদন করা হবে আজ সোমবার। সংসদ ভবনে অনুষ্ঠিতব্য সংসদ সচিবালয়ের ৩১ তম কমিশন বৈঠকে এর অনুমোদন দেওয়া হবে।

এতে সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন কমিশন সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, কমিশনের বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ের জন্য আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছিল।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি