১৯ সেপ্টেম্বর ২০২৬

নতুন নামে মমতার দল, প্রতীক ফুটবলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পিএম
নতুন নামে মমতার দল, প্রতীক ফুটবলার

 

বাংলাপ্রেস ডেস্ক: নতুন নামে চলবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর নাম ও প্রতীক নিয়ে বিরোধের মধ্যে মমতা শিবিরকে ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবলার’ প্রতীক দিয়েছে ভারতের নির্বাচন কমিশন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর নাম হয়েছে ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’, তাদের প্রতীক ‘খাম’।

আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা আসনের উপনির্বাচনে দুই গোষ্ঠীকেই নতুন নাম ও প্রতীক নিয়ে লড়তে হবে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে বিজ্ঞপ্তি দিয়ে সিদ্ধান্ত জানায় কমিশন।

এর আগে বৃহস্পতিবার রাতে তৃণমূল কংগ্রেসের ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম ও ‘জোড়াফুল’ প্রতীক অন্তর্বর্তীভাবে ফ্রিজ করে কমিশন। ফলে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো পক্ষই ওই নাম ও প্রতীক ব্যবহার করতে পারবে না।

মমতা শিবিরের পক্ষ থেকে বিকল্প নাম হিসেবে ‘মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস’, ‘সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস মমতা’ ও ‘তৃণমূল মমতা কংগ্রেস’ প্রস্তাব করা হয়েছিল। প্রতীক হিসেবে চাওয়া হয়েছিল ফুটবল খেলোয়াড় ও ক্রিকেট ব্যাট।
   

অন্যদিকে ঋতব্রত শিবিরের পছন্দের তালিকায় ছিল ‘ন্যাশনালিস্ট তৃণমূল কংগ্রেস’, ‘ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস’ ও ‘ডেমোক্র্যাটিক তৃণমূল কংগ্রেস’। প্রতীক হিসেবে তারা চেয়েছিল খাম, টর্চ ও ব্ল্যাকবোর্ড।

তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমিশনের সিদ্ধান্তকে ‘অসাংবিধানিক’ বলে দাবি করেছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় অবশ্য সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।


বিপি/কেজে
 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি