নতুন মন্ত্রিপরিষদে শপথের জন্য ডাক পেলেন যারা
বাংলাপ্রেস ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী সদস্যরা শপথ নিয়েছেন। এরপর অনুষ্ঠিত সংসদীয় দলের সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানকে সর্বসম্মতিক্রমে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী নির্বাচিত করা হয়েছে। বিকেলেই তিনি নতুন মন্ত্রিপরিষদ গঠন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ শেষে বিএনপির সংসদীয় দলের সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মন্ত্রিসভায় ডাক পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, সালাউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, আরিফুল হক, খন্দকার আবদুল মুক্তাদির, জহির উদ্দিন স্বপন, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এহসানুল হক মিলন, শরীফুল আলম ও মীর শাহে আলম।
এ ছাড়া টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হওয়ার জন্য ফোন পেয়েছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। একই কোটায় আরও ফোন পেয়েছেন হাজি আমিনুর রশীদ ইয়াছিন ও সাবেক ফুটবলার আমিনুল হক।
প্রতিমন্ত্রী হিসেবে থাকছেন জাকারিয়া তাহের সুমন, এম. রশিদুজ্জামান মিল্লাত ও ফরহাদ হোসেন আজাদ।
জোট শরিকদের মধ্য থেকে জোনায়েদ সাকী ও নুরুল হক নুর মন্ত্রিপরিষদে স্থান পেতে পারেন বলে জানা গেছে। নতুন মন্ত্রিসভা ৫০ সদস্যের হতে পারে।
সংসদীয় দলের সভায় সিদ্ধান্ত হয়েছে, বিএনপির এমপিরা কেউ ডিউটি ফ্রি গাড়ি বা সরকারিভাবে কোনো প্লট গ্রহণ করবেন না।
বিপি/টিআই
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ক্ষতিগ্রস্ত কৃষকদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সহায়তা প্রদান
দেশের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অবহেলার শিকার হয়েছে: ডা. জুবাইদা রহমান
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি