১৯ জুন ২০২৬

নতুন মিউজিক ভিডিওতে রাব্বি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন মিউজিক ভিডিওতে রাব্বি

বিনোদন প্রতিবেদক, ঢাকা : নতুন একটি মিউজিক ভিডিও নিয়ে আসছেন জনপ্রিয় কন্ঠশিল্পী কামরুজ্জামান রাব্বী। গানটির শিরোনাম ‘সখী’। লালন লোহানী কথায় এটির সুর ও সংগীত পরিচালনা করেছেন নাজির মাহমুদ। সুপ্তি মিউজিক চ্যানেল থেকে মিউজিক ভিডিওটি প্রকাশিত হবে। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শরিফ আল-দীন। মডেল হিসেবে আছেন অভিনেতা সবুজ আশরাফ সুপ্ত এবং ইয়াসা তাহী। মিউজিক ভিডিওটি সম্পর্কে কামরুজ্জামান রাব্বী বলেন- গানের কথা, সুর এবং সংগীতায়োজন অতি চমৎকার। নাজির মাহমুদের সুরে এই গানটি আমার সেরা গানের তালিকায় থাকবে। এই রকম কথার এবং সুরের গান আমার কাছে একেবারেই নতুন এবং ভিশন ভাল লেগেছে। গানের কথার সঙ্গে সমন্বয় করে মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে। নাজির মাহমুদ বলেন- লালনের লেখা সব সময় অসাধারণ। এছাড়া রাব্বী অনেক ভাল গেয়েছে। এই সময়ের দর্শক-শ্রোতাদের মিউজিক ভিডিওটি ভালো লাগবে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি