৪ মে ২০২৬

নতুন ফিচার চালু করলো টিকটক

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নতুন ফিচার চালু করলো টিকটক
বাংলাপ্রেস ডেস্ক: জনপ্রিয় শর্ট ভিডিও প্ল্যাটফর্ম টিকটক তাদের ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের সুস্থতায় নতুন দুটি টুল উন্মোচনের ঘোষণা দিয়েছে। নতুন ফিচারের মাধ্যমে টিকটক ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটিতে তাদের ব্যয় করা সময় সেটিংস থেকে নিজেদের মতো নিয়ন্ত্রণ করতে পারবেন। এর সঙ্গে নিতে পারবেন নিয়মিত স্ক্রিন টাইম বিরতি। অর্থাৎ এখন আপনার টিকটক ব্যবহারের অভিজ্ঞতা পুরোটাই নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি নিজেই। গত সোমবার (১৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে টিকটক কর্তৃপক্ষ। টিকটকের নতুন স্ক্রিন টাইম ড্যাশবোর্ড থেকে ব্যবহারকারী জানতে পারবেন- তিনি অ্যাপটিতে কতটা সময় ব্যয় করছেন, সেই সঙ্গে সারা দিনের ব্যবহারের একটি সারসংক্ষেপও পাবেন। ব্যবহারকারীরা দিনে কতবার অ্যাপ ওপেন করেছেন, দিনে ও রাতে তারা অ্যাপটি কতক্ষণ ব্যবহার করেছেন তার সব তথ্য মিলবে সহজেই। এর পাশাপাশি ব্যবহারকারীরা সাপ্তাহিক ব্যবহারের হিসাবের একটি নোটিফিকেশন পাবেন। নতুন ফিচারটি ব্যবহারকারীদের একটা নির্দিষ্ট সময়ের পর স্ক্রিন থেকে বিরতি নেয়ার জন্য মনে করিয়ে দেবে, যেটি তারা সেট করে নিতে পারবেন তাদের পছন্দ ও সুবিধামতো। পাশাপাশি তরুণ ব্যবহারকারীদের ডিজিটাল জীবনের সুস্থতার জন্য টিকটক প্রম্পট চালু করছে। ১৩ থেকে ১৭ বছর বয়সী ব্যবহারকারীরা দিনে ১০০ মিনিটের বেশি অ্যাপটিতে সময় ব্যয় করলে, পরের বার অ্যাপ ওপেন করার সময় তাদের স্ক্রিন টাইম লিমিট টুল প্রদর্শন করবে। নতুন এই ফিচারগুলোর মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি নিরাপদ এবং ইতিবাচক অভিজ্ঞতা নিশ্চিত করা টিকটকের মূল লক্ষ্য। এই টুল ব্যবহারকারীদের অ্যাপে ব্যয় করা নিরবচ্ছিন্ন সময়কে সীমাবদ্ধ করতে সাহায্য করবে। ডিজিটাল ওয়েলবিংয়ের অধীনে গোপনীয়তা এবং সেটিংসে নতুন এই ফিচার পাওয়া যাবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি