নতুন দায়িত্বে আদিলুর, রিজওয়ানা ও আসিফ নজরুল
বাংলাপ্রেস ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকেমাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া পদত্যাগ করায় তাদের অধীনে থাকা তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়েছে অন্য ৩ উপদেষ্টার মধ্যে।
বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ এ বিষয়ে এক প্রজ্ঞাপন জারি করেছে।
আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার দায়িত্বে থাকা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হয়েছে আদিলুর রহমান খানকে। একই সঙ্গে তিনি শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে আছেন।
মাহফুজ আলমের দায়িত্বে থাকা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হয়েছেন সৈয়দা রিজওয়ানা হাসান। পাশাপাশি তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা।
আসিফ মাহমুদের অপর মন্ত্রণালয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন ড. আসিফ নজরুল। এছাড়া তার অধীনে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে।
বিপি/কেজে
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
ঈদুল আজহায় ১০ জোড়া বিশেষ ট্রেন চলবে, অগ্রিম টিকিট বিক্রি শুরু কবে
‘পুশব্যাক’ ইস্যুতে বাংলাদেশকে নাগরিকত্ব যাচাই দ্রুত করার আহ্বান ভারতের
হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা প্রদানের নির্দেশ প্রধানমন্ত্রীর
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি