৪ মে ২০২৬

নতুন চলচ্চিত্রে ববি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নতুন চলচ্চিত্রে ববি

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ববি। এবার তিনি ‘উলফাত’ নামের নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। এটি প্রযোজনার পাশাপাশি পরিচালনা করবেন সাকিব সনেট। আর ছবিটির কাহিনী লিখছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের নভেম্বরে এ ছবির কাজ শুরু হবে।

নতুন চলচ্চিত্র প্রসঙ্গে ববি বলেন, ‘বর্তমানে ‘নোলক’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত আছি। এবার ঈদে শাকিব খানের বিপরীতে এ ছবিতে আমাকে দর্শকরা দেখতে পাবেন। এ ছবির পর ‘উলফাত’ এর কাজ শুরু করব।’

নির্মাতা ও প্রযোজক সাকিব সনেট বলেন, ‘নতুন এ ছবির নামটি আরবি ও ফার্সি শব্দ থেকে নেয়া হয়েছে। এর অর্থ প্রেম-ভালোবাসা। ছবিতে ববি কাজ করবেন বলে চূড়ান্ত হয়েছে। বাকি অভিনয়শিল্পীদের নাম ঈদের পর জানানো হবে। ছবিটি প্রযোজনা করবে বি হ্যাপি এন্টারটেইনমেন্ট।’

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি