১৯ জুন ২০২৬

নতুন ছবির জন্য শাহরুখকে ভক্তের আত্মহত্যার হুমকি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নতুন ছবির জন্য শাহরুখকে ভক্তের আত্মহত্যার হুমকি

বাংলাপ্রেস ডেস্ক: “আগামী বছর পয়লা জানুয়ারির মধ্যেই নতুন ছবির ঘোষণা করুন, নাহলে কিন্তু আত্মহত্যা করব!” দীর্ঘদিন প্রিয় অভিনেতাকে সিনেমার পর্দায় না দেখতে পয়ে এমন হুমকিই দিলেন এক শাহরুখ ভক্ত। হ্যাঁ, ভক্তের কাছ থেকে জীবন শেষ করে দেওয়ার হুমকি খেয়েছেন কিং খান।

দীর্ঘদিন হল সিনেপর্দায় অনুপস্থিত কিং খান। দীর্ঘদিন তাঁর হাতে কোনও ছবিও নেই। যে ক’টা ছবি এসেছিল, তার একটাতেও শেষমেশ ঠাঁই হয়নি শাহরুখের। বেরিয়ে গিয়েছে হাত থেকে। ‘জিরো’র পর থেকে কোনও ছবি সইও করেননি অভিনেতা। চলতি বছরের মাঝামাঝিই সাফ জানিয়ে দিয়েছিলেন যে অভিনয়জীবন থেকে সাময়িক বিরতি নিয়েছেন। কিন্তু সেটা কি আদৌ স্বেচ্ছায় বিরতি নেওয়া নাকি পরিস্থিতির শিকার হয়ে, কোনও ভাল ছবির প্রস্তাব না পাওয়ায়্! এই প্রসঙ্গে চলেছিল বিস্তর জল্পনা। তবে এবার কিং খান অনুরাগীরা মরিয়া হয়ে উঠেছেন পর্দায় বলিউড বাদশার ম্যাজিক দেখতে। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ ভক্তদের একটাই রব- “ফিরে এসো কিং খান।” আর তাই বোধহয় প্রিয় অভিনেতার ছবি দেখতে না এক ভক্ত নিজের জীবন শেষ করে দেওয়ার হুমকি দিয়েছেন।

“কেন এরকম করছ শাহরুখ?”, “হিরো ছবিটি হিট হয়নি, কিন্তু ডিয়ার এসআরকে, আমার কাছে তুমিই একমাত্র হিরো। ফিরে এসো প্লিজ!”… টুইটারজুড়ে এখন শাহরুখকে পর্দায় ফেরানোর আর্তি। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ‘জিরো’য়। অনুষ্কা শর্মা, ক্যাটরিনা কাইফের মতো অভিনেত্রীর সঙ্গে জুটি বেঁধেছিলেন। মালমশলা সবই ছিল। কিন্তু শেষরক্ষা হয়নি। মুখ থুবড়ে পড়েছে সেই ছবি। তারপর থেকে আর দেখা যায়নি অভিনেতাকে।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি