নতুন বিলে ৬ দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞার প্রস্তাব
যুক্তরাষ্ট্রে স্বাগতম
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রে ৬টি দেশের অভিবাসীদের প্রবেশ নিষিদ্ধ করতে একটি নতুন বিল উত্থাপন করা হয়েছে, যা ট্রাম্প প্রশাসনের প্রথম মেয়াদের ভ্রমণ নিষেধাজ্ঞার নীতিকে পুনরুজ্জীবিত ও সম্প্রসারিত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
টেনেসির রিপাবলিকান কংগ্রেসম্যান অ্যান্ডি ওগলেস এই বিলটি প্রস্তাব করেন। এতে ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সিরিয়া, ভেনেজুয়েলা ও ইয়েমেন এই ছয় দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করার কথা বলা হয়েছে।
বিলটির নাম রাখা হয়েছে 'অপর্যাপ্ত যাচাইকরণ সক্ষমতা সম্পন্ন দেশগুলো থেকে অভিবাসন বন্ধ করার আইন', যা অভিবাসন ও জাতীয়তা আইন' সংশোধনের মাধ্যমে কার্যকর করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাব অনুযায়ী, শুধু ওই ছয় দেশের নাগরিকই নয়, বরং যারা গত পাঁচ বছরের মধ্যে ওই দেশগুলোর যেকোনো একটিতে বসবাস করেছেন, তাদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে। তবে মার্কিন নাগরিকদের জন্য এতে ব্যতিক্রম রাখা হয়েছে।
বিলটির সমর্থকেরা বলছেন, এসব দেশে কার্যকর সরকার বা নির্ভরযোগ্য তথ্য যাচাই ব্যবস্থা না থাকায় আবেদনকারীদের পরিচয়, অতীত বা উদ্দেশ্য যাচাই করা কঠিন—যা জাতীয় নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ।
এই প্রস্তাবটি ২০১৭ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা ভ্রমণ নিষেধাজ্ঞার নীতির ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে, যা পরবর্তীতে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বহাল রাখে।
বর্তমানে বিলটি হাউস জুডিশিয়ারি কমিটিতে পাঠানো হয়েছে এবং এটি এখনও আইন প্রণয়নের প্রাথমিক পর্যায়ে রয়েছে—এ বিষয়ে এখনো কোনো ভোট অনুষ্ঠিত হয়নি।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি