৬ মে ২০২৬

নতুন বাজার খুঁজে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নতুন বাজার খুঁজে কাজে লাগানোর পরামর্শ প্রধানমন্ত্রীর
বাংলাপ্রেস ডেস্ক: ইউক্রেন যুদ্ধের ফলে নতুন বাজার সৃষ্টির সম্ভাবনাকে কাজে লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ইউক্রেন যুদ্ধের খারাপ দিকের সঙ্গে এর ফলে বাজার সৃষ্টির একটা সুযোগও সামনে আসছে। ওই জায়গাটা আমাদের ধরা দরকার।’ প্রধানমন্ত্রী বলেন, ‘বিভিন্ন দেশ বাংলাদেশ থেকে আমদানি করতে আগ্রহী। বহু দেশ আমাদের কাছ থেকে বিভিন্ন পণ্য এখন নিতে চায়, কিনতে চায়। আমরা সেটা করতে পারি। রপ্তানি পণ্যের বহুমুখী করা এটা একান্তভাবে প্রয়োজন এবং নতুন নতুন বাজার খুঁজতে হবে।’ আজ সোমবার গণভবনে রপ্তানি সংক্রান্ত জাতীয় কমিটির ১১তম সভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন। পণ্য রপ্তানি কয়েকটার মধ্যে ধরে থাকলে হবে না উল্লেখ করে সরকারপ্রধান বলেন, ‘পণ্য বহুমুখীকরণ, কোন দেশে কোনটি প্রয়োজন আমরা সেটা উৎপাদন করব এবং রপ্তানি করব।’ তথ্যপ্রযুক্তি পণ্যের ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ডিজিটাল ডিভাইস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ পণ্য হিসেবে চলে এসেছে এবং এর চাহিদাটাও বাড়ছে।’ দেশে বিনিয়োগ বাড়ছে জানিয়ে সরকার প্রধান বলেন, ‘আমাদের এখানে বিনিয়োগও আসছে। বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ এখন সকলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। আমরা যে ১০০টি অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি সেখানে গার্মেন্টস, ওষুধ, হালকা, ভারী শিল্প, মোটর গাড়ি, ইলেকট্রনিক মোটরগাড়িসহ বিভিন্ন ধরনের বিনিয়োগ আসছে।’ খাদ্য প্রক্রিয়াজাত করার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, ‘খাদ্যপণ্য রপ্তানি, খাদ্য প্রক্রিয়াজাতকরণ শিল্পে গুরুত্ব দিতে হবে। অনেকগুলো দেশ আমার কাছে খাদ্যপণ্য নিতে চাচ্ছে।’ বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি