৪ মে ২০২৬

নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৭ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
নরওয়েতে মার্কিন দূতাবাসের কাছে ভয়াবহ বিস্ফোরণ

নরওয়ের রাজধানী অসলোতে অবস্থিত মার্কিন দূতাবাস।

বাংলাপ্রেস ডেস্ক:   নরওয়ের রাজধানী অসলোতে মার্কিন দূতাবাসের কাছে প্রচণ্ড বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। খবর রয়টার্সের। 

তবে কী কারণে এই বিস্ফোরণ ঘটল এবং কারা এজন্য দায়ী— তা উল্লেখ করা হয়নি বিবৃতিতে।

তবে বলা হয়েছে যে নরওয়ে পুলিশ নিয়মিত দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে এবং যেখানে বিস্ফোরণ ঘটেছে— সেখানে এবং তার আশপাশের এলাকায় পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

ইরান-ইসরাইল-যুক্তরাষ্ট্র যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলোতে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। কয়েকটি দূতাবাসে হামলার ঘটনাও ঘটেছে।

তবে নরওয়ের মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণের সঙ্গে এই যুদ্ধের কোনো যোগ আছে কি-না, সে সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি অসলো পুলিশের কোনো কর্মকর্তা। সূত্র: যুগান্তর
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি