৫ মে ২০২৬

নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে ১১ জন নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে  ১১ জন নিহত

বাংলাপ্রেস অনলাইন: নরসিংদীতে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে চালকসহ ১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৭ জন যাত্রী।

সোমবার রাত ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরব ও নরসিংদীর সীমান্ত এলাকা বেলাবো উপজেলার দরিকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে ৫ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- সুনামগঞ্জের আজমেরীগঞ্জের আবুল হোসেন (৩০), আবদুল মিয়া (২৪), মোবারক মিয়া (১৮), সুজন মিয়া (২২) ও তার স্ত্রী রাহেলা বেগম (২০)। পুলিশ জানিয়েছে, কিশোরগঞ্জ থেকে বস পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের দরিকান্দি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ভৈরবগামী একটি যাত্রীবাহী লেগুনার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই লেগুনার ৮ যাত্রী নিহত হন। আহতদের উদ্ধার করে ভৈরব ও নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ভৈরব স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ২ জনের মৃত্যু হয়। নরসিংদী জেলা হাসপাতালে আনার পর একজন মারা যান। ভৈরব হাইওয়ে থানার ওসি তৈফিকুর ইসলাম জানান, যাত্রীবাহী বাসের চালক পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন বলেন, দুটি গাড়িই দ্রুতগতিতে আসছিল। এখানে কোনো জ্যাম ছিলনা। ওভারস্পিডের কারণেই দুর্ঘটনা ঘটেছে বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি।

বাংলাপ্রেস/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি