৬ মে ২০২৬

নরসিংদীতে সদর প্রেসক্লাবের সভাপতির পক্ষে নগদ অর্থ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীতে সদর প্রেসক্লাবের সভাপতির পক্ষে নগদ অর্থ বিতরণ
নরসিংদী প্রতিনিধি : শুক্রবার বাদ জুমা নরসিংদী শিক্ষা চত্বরে পবিত্র মাহে রমজান উপলক্ষে ২০০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করেন নরসিংদী সদর প্রেসক্লাবের সভাপতি মোঃ কাউসার হোসাইন। এই অর্থ সভাপতি মহোদয়ের পরিবারের পক্ষ থেকে প্রদান করা হয়। স্বাস্থ্যবিধি মেনে এই অনুদান প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি জয়দেব বর্মন ,সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল, যুগ্ম সম্পাদক কামাল হোসেন ভূঁইয়া ,কোষাধক্ষ্য শাহীন চৌধুরী, দপ্তর সম্পাদক রেজাউল করিম ,সদস্য খাইরুল ইসলাম, গোপাল সাহা , সভাপতির সহধর্মিনী , কন্যা কান জাহান প্রমুখ । নরসিংদী সদর প্রেসক্লাবের সফল সভাপতি কাউসার হোসেন বলেন করোনা মহামারীর কারণে মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সামনে পবিত্র ঈদুল ফিতর লকডাউন এর কারণে গরীব মানুষের আয়-রুজি করতে পারছেনা। তারা আর্থিক ভাবে খুব কষ্টে পড়েছে। তাই আমাদের পরিবার সম্মিলিতভাবে ২০০ ব্যক্তির মাঝে নগদ অর্থ বিতরণ করেছি। ইনশাল্লাহ ভবিষ্যতেও আমরা সহযোগিতা অব্যাহত রাখব আমি সকলের কাছে দোয়া চাই ।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি