
নরসিংদী প্রতিনিধি : কোভিড-১৯ করোনা ভাইরাস সংক্রামন পরিস্থিতিতে দুর্যোগ মোকাবেলায় সংকট কালে নিম্ন বিত্ত সুবিধা বঞ্চিত পরিবারের ১৪০ জনকে মানবিক সহায়তা হিসেবে নগত ১৫০০ টাকা করে প্রত্যেককে প্রদান করা হয়েছে।
৬ মে বৃহস্পতিবার সকালে নরসিংদীর ব্রাক্ষন্দী কে,কে উচ্চবিদ্যালয়ের ৮৪"র ব্যাচের বন্ধু মহলের পক্ষ থেকে মো. আমজাদ হোসেন মুকুল এর তত্বাবধানে নগদ অর্থ প্রদান ছাড়াও ঈদুল ফিতর ও করোনা ভাইরাস সংক্রামনে কর্মহীন হয়ে পড়া ২৪০ পরিবারকে ঈদুল ফিতর উপলক্ষে শুভেচ্ছা উপহার হিসেবে ১৫ কেজি চাল, ২ কেজি ডাল, ১কেজি তৈল বিতরন করেন।
১৯৮৪ ব্যাচের ছাত্র বন্ধু মহলের পক্ষে মকুল জানান, এ রকম মহতি উদ্যোগ নিয়ে আগামিতেও তারা অসহায় মানুষের পাশে আরো বেশি সহায়তা নিয়ে উপস্হিত থাকবেন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]