
নরসিংদী প্রতিনিধি : বিজয়ের সূবর্ণ জয়ন্তীতে নরসিংদীর পলাশ উপজেলা মডেল উচ্চ বিদ্যালয় চত্বরে নির্মিত বিজয় স্তম্বে পলাশ সাহিত্য সংসদের পক্ষ থেকে সকল শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
বিজয়ের সূবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে কবি সাহিত্যি ছাড়াও সকালে পলাশ সাহিত্য সংসদের ব্যানারে উপজেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মীরাও শ্রদ্ধা নিবেদন করেন।
আরও পড়ুন > ডোমারে মহান বিজয় দিবস উদযাপন
এসময় উপস্থিত ছিলেন, পলাশ সাহিত্য সংসদের আহবায়ক শাহ্ বোরহান মেহেদী, যুগ্ম আহবায়ক নাসিম আজাদ, সদস্য সচিব মেজবাহ উদ্দিন ভূইয়া, সাংবাদিক হাবিবুল্লাহ, মাহবুব সৈয়দ, মোবারক হোসেন, আজিজুল হক, নাজমুল হক মনি ও আলামিন মুন্সি প্রমুখ।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]