৪ মে ২০২৬

নরসিংদীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে অস্ত্র ও গোলাবারুদসহ ৩ সন্ত্রাসীকে গ্রেপ্তার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ তিন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে র‌্যাব ১১। শনিবার দিবাগত রাতে রায়পুরা থানার তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। রোববার বিকালে এই তথ্য জানিয়েছেন র‌্যাব ১১ এর নরসিংদী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন। গ্রেপ্তারকৃতরা হলো, রায়পুরা থানার তুলাতুলী গ্রামের মোঃ ইউনুছ মিয়ার ছেলে মোঃ দুলাল ওরফে নুরুল হক (৪২), একই গ্রামের গিয়াস উদ্দিন এর ছেলে জুয়েল হোসেন (৩২) এবং মৃত বাচ্চু মিয়া এর ছেলে আমিনুল ইসলাম সুজন (৩২)। অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো: শামীম হোসেন জানান, গ্রেপ্তারকৃত তিনজন তাদের সহযোগী সন্ত্রাসীদের নিয়ে রায়পুরা থানা এলাকাসহ আশপাশ এলাকায় অস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ত্রাসের সৃষ্টি করে অপরাধ করে আসছিল। বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী তাদের গ্রেপ্তারের জন্য তৎপরতা চালিয়ে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল রায়পুরা থানার মুছাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড এর তুলাতুলী চকবাজার এলাকায় অভিযান পরিচালনা করে তিনজনকে হাতেনাতে গ্রেপ্তার করে। এসময় তাদের দখল থেকে ১৩৮ টি ককটেল, ৬টি দেশীয় তৈরী ওয়ান শ্যুটারগান, শট গানের কার্তুজ ১১ টি, ৪টি মোবাইল, ৬ টি সীমকার্ড ও নগদ ৬ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়। তারা রায়পুরা থানা ও রায়পুরার দুর্গম চরাঞ্চলে দেশীয় প্রযুক্তিতে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য তৈরি করে থাকে। এসব অস্ত্র নিজেরা ব্যবহারসহ অর্থের বিনিময়ে অন্যের নিকট সরবরাহ করে থাকে বলে র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। এ ঘটনায় রায়পুরা থানায় মামলার প্রস্তুতি চলছে। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি