নরসিংদীতে এ্যাড এস.এ হাদী'র জানাজা সম্পন্ন
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদী প্রতিনিধি : নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক জনাব এডভোকেট মরহুম- শাহ আবদুল্লাহেল হাদী (এস.এ হাদী) এঁর জানাজা ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে জজকোর্ট মাঠে সম্পন্ন হয়েছে।
এই আমৃত্যু আ: লীগের একজন প্রতিযশা রাজনীতিক ছিলেন এস এ হাদী। তিনি নরসিংদী জেলার সর্বস্তরের মানুষের কাছে প্রিয় মুখ ছিলেন। তাঁর চিরবিদায়ের দিনে সাদা মনের মানুষ হিসেবে খ্যাত এই নেতার ভালোবাসা সিক্ত সকল নেত কর্মীর হৃদয়ে আজ শোকের ছাঁয়া নেমে এসেছে।
হাজারো মানুষ জানাজায় উপস্হিত হয়ে তাঁর বিদেহীর আত্মার মাগফেরাত কামনা করেছেন। সাধারন মানুষের পাশাপাশি জানায় শরিক হন, শিবপুরের বর্তমান এমপি জহিরুল হক মোহন, সাবেক এমপি সিরাজুল ইসলাম মোল্লাসহ অগনীত আ: লীগ নেতা কর্মী।
উল্লেখ্য মরহুম এস এ হাদী ২৯ সেপ্টেম্বর বুধবার সন্ধ্যা ৭.১৫ ঘটিকায় না ফেরার দেশে চলে যান নীজ বাসভবনে। ৩০ সেপ্টেম্বর বৃহস্পতিবার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে সকাল ১০টা নরসিংদী জর্জ কোর্ট মাঠে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি