৫ মে ২০২৬

নরসিংদীতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীতে আন্তঃ জেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম, পিপিএম এঁর নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল শাহেদ আহমেদ ও পুলিশ পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার পিপিএম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ ইলিয়াস হোসেন, এসআই মোহাম্মদ তানভীর মোর্শেদ, এসআই মাহামুদুল হাসান, এসআই মোঃ মাহামুদুল হাসান মারুফ, এসআই মোঃ আমিনুল ইসলাম এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নরসিংদী জেলার মাধবদী থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এসময় তাদের অভিযান পরিচালিত হয় মাধবদী থানাধীন উত্তর চৌয়া সাকিনস্থ জিহস তলা মোড়ে। সেখানে একদল ডাকাত একটি প্রাইভেটকারসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে ডাকাতি করার উদ্দেশ্যে সমবেত হয়ে অবস্থান করছে। এই সংবাদের ভিত্তিতে ২০ মে বিষ্যুদবার রাত্রে গোপন আস্তানায় সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ গোপন আড্ডায় পৌঁছলে একটি প্রাইভেটকারসহ ১৪/১৫ জনের সশস্ত্র ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে দেশীয় অস্ত্রসহ পুলিশকে আক্রমন করলে অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, নরসিংদী এর নির্দেশে সরকারী সম্পত্তি, জানমাল ও আত্মরক্ষার স্বার্থে ১৫ রাউন্ড শর্ট গানের গুলি ফায়ার করে এবং ডাকাত দলের সক্রিয় সদস্য (১) মোবারক হোসেন (২৯), পিতা-মোঃ শাহজাহান মিয়া, সাং-বিলকান্দি উত্তরপাড়া, থানা-রায়পুরা, (২) শফিকুল ইসলাম (৩৮), পিতা-মোঃ আঃ মজিদ, সাং-রামপুর, থানা-পলাশ, (৩) ওমর ফারুক (২২), পিতা-মৃত বিকচান মিয়া, সাং-বাহেরচর মধ্যপাড়া, থানা-রায়পুরা, (৪) মাসুদ মোল্লা (২৬), পিতা-মোঃ আফাজ উদ্দিন, সাং-বাহেরচর পশ্চিপাড়া, থানা-রায়পুরা সর্ব জেলা-নরসিংদী সহ ৪ (চার) জনকে একটি প্রাইভেটকারসহ যার রেজিঃ নং-ঢাকা মেট্রো-গ-৪২-০৭৩২ সহ গ্রেফতার করা হয়। অজ্ঞাতনামা ১০/১১ জন পালিয়ে যায়। ধৃত আসামী মোবারক হোসেন এর নিকট হতে একটি দেশীয় তৈরী এলজি ও দুই রাউন্ড তাজা গুলি, শফিকুল ইসলাম এর নিকট হতে একটি বড় ছোড়া, ওমর ফারুক এর নিকট হতে একটি চাইনিজ কুড়াল সহ উদ্ধারকৃত প্রাইভেটকারের ভিতরে একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতরে একটি হালকা নীল রংয়ের কাটার, একটি চাইনিজ কুড়াল, চারটি চাকু, একটি স্ক্রু ড্রাইভার ও দুইটি শাবল উদ্ধার করা হয়। অভিযান পরিচালনার সময় ডাকাতদের হামলায় এসআই মোঃ আমিনুল ইসলাম আহত হন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি