৪ মে ২০২৬

নরসিংদীতে আমিরজান হত্যার খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানবনন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে আমিরজান হত্যার খুনিদের দ্রুত বিচারের দাবিতে মানবনন্ধন

নরসিংদী প্রতিনিধি : কাঁঠালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও কাঁঠালিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোঃ আবু বক্কর সিদ্দিক রনির মা আমিরজানকে হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ই অক্টোবর) দুপুরে ডিসি অফিস প্রাঙ্গণে কাঁঠালিয়া ইউনিয়নের সর্বস্তরের জনগনের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ-সময় মানববন্ধনের বক্তাদের মধ্য থেকে সিদ্দিক মিয়া বলেন, সন্ত্রাসীদের গড-ফাদার মোহাম্মদ আলী মেম্বারের নেতৃত্বে বিএনপি সন্ত্রাসী রহমত আলী, মোঃ মোশারফ হোসেন অনিক,মোস্তফা মিয়া ও মোসাহেব হাফেজা বেগম সহ অজ্ঞাতনাতা আরো চার পাঁচজন সন্ত্রাসী মিলে সম্পত্তির লোভে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করে এই ঘৃণ্য হত্যাকান্ডের সঠিক পুন:তদন্তের মাধ্যমে খুনিদের দ্রুত ফাঁসির দাবি জানানো হয়।

মানবন্ধনে মামলার বাদী মোঃ হোসেন আলী, মোসাঃ মিতু আক্তার ও সাবিনা আক্তার ছাড়াও আরো উপস্হিত ছিলেন উপস্থিত ছিলেন মহিষাশুরা ইউনিয়ন ৪ নং ওয়ার্ডের ছাত্রলীগের সভাপতি আবির আহম্মেদ। ছাত্রলীগ নেতা সাদেক হোসেন প্রমুখ।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি