নরসিংদীতে ৫ হাজার ইয়াবাসহ আটক ১
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে ৫ হাজার পিস ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছ। আজ (সোমবার) বেলা সাড়ে এগারোটার দিকে উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের ভগিরথপুর এলাকায় থেকে তাকে আটক করা হয়। আটককৃত রুবেল (২২),কক্সবাজার জেলার টেকনাফ থানার পুরাতন পল্লানপাড় গ্রামের জাফর উল্লাহ ছেলে।
পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিত্বে মাধবদী থানা শীর্ষ মাদক কারবারি আতাউর রহমানের বাড়ির পাশে একটি গ্যারেজে অভিযান চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। এসময় কয়েক জন পালিয়ে যায় তার মাঝে রুবেল নামে এক যুবককে আটক করা হয়।
ওসি আবু তাহের দেওয়ান জানান ,মাধবদীতে মাদকের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় এই ইয়াবা ট্যাবলেট গুলো উদ্ধার করা হয়। আটককৃতর বিরুদ্ধে একটি মাদক আইনে মামলা করা হয়েছে।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
Uncategorized
৭ মাস আগে
by বাংলা প্রেস
Uncategorized
আন্তরিকতার সঙ্গে দেশসেবা করতে নবীন সেনা কর্মকর্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান
৭ মাস আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি