
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুরে ৮ এপ্রিল বৃহস্পতিবার তারিখে বেলা ১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৩২ গাঁজাসহ পুলিশ একজন পলাতক আসামী আটক করেছে।
ডিবির সহকারী পরিচালক জনাব মোঃ নাজমুল হকের নেতৃত্বে উপ পরিদর্শক সেরাজুল ইসলাম ও সহকারী উপ পরিদর্শক মোঃ মাহবুব আলম, এম এম ইউনুস আলী, সিপাহি মোঃ সাইদুর রহমান এর সমন্বয়ে গঠিত একটি রেইডিং টিম শিবপুরের শাহ্পুর পাটুয়ার পাড়স্হ ঢাকা সিলেট মহাসরকের পূর্ব পাশ থেকে আসামী ১.মোঃ ছানি মিয়া(২০) পিতাঃ মোঃ বাবুল মিয়া কে ৩২ কেজি গাঁজা সহ আটক করা হয়।
জানা গেছে, ছানি মিয়া সংগী অপর আসামী মোঃ ফারুক মিয়া (৩০) পিতাঃ মৃত ফতেহ আলী পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। আসামীদের বিরুদ্ধে শিবপুর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]