৫ মে ২০২৬

নরসিংদীতে ২৪ ঘন্টায় ৪৮ জনের করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীতে ২৪ ঘন্টায় ৪৮ জনের করোনা শনাক্ত
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়েছেন আরও ৪৮ জন। বুধবার ৭ জুলাই সকালে এ তথ্য জানিয়েছেন নরসিংদীর সিভিল সার্জন মো: নূরুল ইসলাম। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের মোট সংখ্যা দাড়াল ৪ হাজার ৭২৬ জনে। সিভিল সার্জন মো: নুরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৬৭টি অ্যান্টিজেন পরীক্ষায় ২১ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এছাড়া এছাড়া আরটিপিসিআর ল্যাবে ৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৭ জনের করোনা শনাক্ত হয়। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হর ৩০.৯৯ ভাগ। আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ১৭ জন, রায়পুরায় ৬ জন, বেলাবতে ২ জন, শিবপুরে ৫ জন ও পলাশে ১৮ জন। নমুনার সংখ্যা বিবেচনায় শনাক্তের হার ১২.৭ ভাগ। এ পর্যন্ত শনাক্তদের মধ্যে সদর উপজেলায় ২ হাজার ৮৭০ জন, শিবপুরে ৪০৫জন, পলাশে ৭৩০ জন, মনোহরদীতে ২৫৮ জন, বেলাবোতে ২১৫ জন ও রায়পুরাতে ২৪৮ জন। নরসিংদী জেলা থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে। বর্তমানে হাসপাতাল আইসোলেশনে আছেন ৩২ জন ও হোম আইসোলেশনে রয়েছেন ২৫০ জন। জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৪ জন। এরমধ্যে নরসিংদী সদরে ৩৩, পলাশের ০৫, বেলাব ০৭, রায়পুরা ০৮, মনোহরদী ০৪ ও শিবপুরে ০৭ জন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি