৪ মে ২০২৬

নরসিংদীর যোশর ইউনিয়নের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আমান উল্লাহ আমান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর যোশর ইউনিয়নের একটি উজ্জ্বল নক্ষত্রের নাম আমান উল্লাহ আমান

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর শিবপুর উপজেলার গুরুত্বপূর্ণ একটি অঞ্চল হলো যোশর ইউনিয়ন। প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ ও শিল্পের অপার সম্ভাবনাময় থাকা সত্বেও এই ইউনিয়নটি এখনো তুলনামুলকভাবে অবহেলিত বলে মনে করছেন এলাকার বিভিন্ন শ্রেনী পেশার লোকজন। প্রয়োজন সঠিক পরিকল্পনা ও অবকাঠামোগত উন্নয়ন। এই ইউনিয়নেরই কৃতি সন্তান আমান উল্লাহ আমান ভূঁইয়া।

একজন সৎ, আদর্শবান, দেশপ্রেমিক ও দানবীর হিসেবে তিনি সর্ব মহলে পরিচিত।তরুণ প্রজন্মের অহংকার আমান উল্লাহ আমানের অমায়িক ব্যবহারে মুগ্ধ ইউনিয়নের ছোট বড় সকলে। পারিবারিক সূত্রে আ: লীগের রাজনীতির সাথে জড়িত আমান উল্লাহ যোশর ইউনিয়ন যুবলীগের প্রভাবশালী একজন নেতা।আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের তৃণমূল নেতা কর্মীদের সাথে রয়েছে তার নিবিড় সম্পর্ক।

তার বড় ভাই শিবপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের নামে “শহীদ আনোয়ার হোসেন স্মৃতি সংসদের” মাধ্যমে তিনি নিজেকে নিয়োজিত করেছেন মানব সেবায়।যোশর ইউনিয়নের অবহেলিত মানুষের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন তিনি।আসন্ন যোশর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তৃণমূল নেতাকর্মীদের অনুরোধ ও সাধারণ জনগণের ভালোবাসায় তিনি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন।

আ: লীগের নিবেদিত প্রাণ ও তরুণ সমাজসেবক আমান উল্লাহ আমান মনে করেন দল তাকে নৌকা প্রতীক উপহার দিবেন এবং নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করলে তার বিজয় শতভাগ নিশ্চিত।সরেজমিনে গিয়ে জানা যায়, যোশর ইউনিয়নে এবার বর্তমান চেয়ারম্যান সহ একাধিক প্রার্থী নৌকার মনোয়ন চেয়ে প্রার্থীতা ঘোষণা করেছেন। নতুন প্রার্থীদের মধ্যে আমান উল্লাহ আমানের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা উল্লেখযোগ্য। তিনি বলেন, চেয়ারম্যান নির্বাচিত হয়ে আমি যোশর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে রুপান্তরিত করবো।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি