৬ মে ২০২৬

নরসিংদীর পলাশে নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীর পলাশে নতুন করে ৩৬ জনের করোনা শনাক্ত
নরসিংদী প্রতিনিধি : করোনার উচ্চ সংক্রমণ ঝুঁকিতে থাকা নরসিংদী জেলার পলাশ উপজেলায় বেড়েই চলছে কোভিড আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় নতুন করে পলাশে ৪৭ জনের নমুনা পরীক্ষায় ৩৬ জন শনাক্ত হয়েছেন। বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাদিকুর রহমান আকন্দ। নতুন ৩৬ জন নিয়ে পলাশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৬ জন। নতুন কনে করোনা শনাক্তের মধ্যে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় ২৪ জন, চরসিন্দুরে ৭ জন, জিনারদীতে ৩ জন ও গজারিয়া ইউনিয়নে ২ জন। ডা. আকন্দ জানান, নতুন করে আক্রান্ত ৩৬ জন নিজ বাসায় আইসোলেশন ও লকডাউনে থাকবেন। এ অবস্থায় কেউ বাড়ির বাইরে যাবেন না এবং কেউ প্রবেশ করবে না। ১৪ দিন পর তাদের নমুনা সংগ্রহ করা হবে। পলাশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪৪৬ জনের মধ্যে আইসোলেশনমুক্ত ৩৪৩ জন এবং মৃতের সংখ্যা ৩ জন।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি