৬ মে ২০২৬

নরসিংদীর পলাশে 'আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স' এর শুভ উদ্বোধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নরসিংদীর পলাশে 'আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স' এর শুভ উদ্বোধন
নরসিংদীর পলাশে "আনোয়ারা মেডিকেল কমপ্লেক্স এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার ১২ এপ্রিল ঘোড়াশাল পৌর এলাকার ওয়াপদা সদর রোডে আনোয়ারা কমপ্লেক্সে এ মেডিকেল এর শুভ উদ্বোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্হিত ছিলেন নরসিংদী-২ পলাশ আসনের এমপি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ। আনোয়ারা মেডিকেল এর ব্যবস্থাপনা পরিচালক সাখাওত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌর মেয়র আলহাজ্ব শরীফুল হক। এসময় আরে উপস্থিত ছিলেন উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, পৌর কাউন্সিলর জুলহাস মিয়া, আলম খন্দকার ও শাহনাজ আক্তার। প্রধান অতিথি আলহাজ্ব ডাঃ আনোয়ারুল আশরাফ খাঁন দিলীপ প্রতিষ্ঠানটির মঙ্গল কামনায় বলেন, দেশের এই পরিস্থিতিতে যে মেডিকেল কমপ্লেক্স করার উদ্যোগ নিয়েছে তা যত ক্ষুদ্রই হোক না কেন তার এ প্রয়াস যেন সফল হয়। তার এ প্রয়াসের কারণে চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিকতা আমরা যেন ফিরে আসতে পারি আল্লাহ পাকের দরবারে সেই দোয়া করছি। তিনি আরো বরেন, এ প্রতিষ্ঠানটির জন্য যে কোন সময় আমার প্রয়োজন মনে হলে এবং আমাকে বললে আমার সাধ্যমতো এই প্রতিষ্ঠানটির পাশে দাঁড়াবো, যেন এই মেডিকেল সেন্টারটি একটি সফল প্রতিষ্ঠানে পরিনত হতে পারে। তিনি দেশের করোনাভাইরাস মহামারির এই পরিস্থিতিতে সবাই যেন স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখে সেই আহ্বানও জানান। শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষে মোনাজাত অনুষ্ঠিত হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি