৫ মে ২০২৬

নরসিংদীর মাধবদী থানা আ : লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নরসিংদীর মাধবদী থানা আ : লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস অনুষ্ঠিত
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদী পাঁচদোনায় ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বিশাল আলোচনা সভা ও দোয়া মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাধবদী থানা আওয়ামী লীগের আয়োজনে ৩১ আগস্ট বিকাল ৪টায় শুরু হয়ে রাত পর্যন্ত দীর্ঘ সময় অনুষ্ঠানে আলোচনা চলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী-২ আসন পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ। মাধবদী থানা আওয়ামী লীগের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী জেলা পরিষদের চেয়ারম্যান আঃ মতিন ভূইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী, পলাশ উপজেলার চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেন, ঘোড়াশাল পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ শরিফুল হক শরীফ, নরসিংদী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। আরো উপস্হিত ছিলেন পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান, মেহেরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুল হাসান, আমদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন ভূইয়া রিপনপ্রমূখ। এসময় নরসিংদী জেলা, মাধবদী থানা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। মাধবদী থানার আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা পবিত্র রঞ্জন মহাদেবের সঞ্চালনায় শোক দিবসের উক্ত অনুষ্ঠানে বক্তাগণ ১৯৭৫ সালে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছে পাশাপাশি যারা এই ঘৃণিত কাজের সাথে সম্পৃক্ত ছিল তাদের চিহ্নিত করে বিচার সম্পন্ন করার দাবী জানান। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি