নোয়েমকে বরখাস্তের সিদ্ধান্তে বেশিরভাগ আমেরিকানের সমর্থন: জরিপ
ডিএইচএস সচিব ক্রিস্টি নোম
নোমান সাবিত: মার্চের শুরুতে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস) থেকে ক্রিস্টি নোয়েমকে অপসারণের সিদ্ধান্ত কংগ্রেসের ডেমোক্র্যাটদের পাশাপাশি কিছু রিপাবলিকানের কাছেও প্রশংসিত হয়েছিল। নতুন এক জরিপে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকানও এই সিদ্ধান্তকে সমর্থন করেছেন।
মঙ্গলবার প্রকাশিত ইউগভ জরিপে দেখা যায়, উত্তরদাতাদের ৫৫ শতাংশ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নোয়েমকে বরখাস্ত করার সিদ্ধান্তকে সমর্থন করেছেন। এ সিদ্ধান্তে দুই দলের মধ্যেই সমর্থন দেখা গেছে ডেমোক্র্যাটদের ৬৪ শতাংশ এবং রিপাবলিকানদের ৫৪ শতাংশ তার অপসারণকে সমর্থন করেছেন।
নোয়েমের স্থলাভিষিক্ত করতে ট্রাম্প ওকলাহোমার সিনেটর মার্কওয়েইন মুলিনকে মনোনীত করেছেন। মার্চের শেষ দিকে তিনি দায়িত্ব নিতে পারেন, তবে এর জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন। নোয়েমকে নিয়ে ২২০ মিলিয়ন ডলারের ডিএইচএস বিজ্ঞাপন প্রচারণা নিয়ে অসন্তোষ প্রকাশ করার পরই ট্রাম্প এই সিদ্ধান্ত নেন।
প্রেসিডেন্টের ঘোষণার পর সাংবাদিকদের মুলিন বলেন, আমি খুবই উচ্ছ্বসিত। পুরোপুরি অপ্রত্যাশিত না হলেও কিছুটা বিস্ময়ের ছিল। আমেরিকান জনগণের জন্য ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটিকে আরও কার্যকর করতে অনেক কাজ করার সুযোগ রয়েছে।'
নোয়েমকে নতুনভাবে গঠিত একটি পদে 'শিল্ড অব দ্য আমেরিকাস' উদ্যোগের বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়া হবে। এটি পশ্চিম গোলার্ধের বিভিন্ন দেশের মধ্যে নিরাপত্তা সহযোগিতা জোরদারের একটি উদ্যোগ।
এদিকে ডিএইচএস বর্তমানে আংশিক অচলাবস্থার মধ্যে রয়েছে, কারণ ডেমোক্র্যাট আইনপ্রণেতারা সংস্থাটির অর্থায়নের একটি বিল আটকে রেখেছেন। তারা অভিবাসন প্রয়োগ নীতিতে কয়েকটি সংস্কারের দাবি জানিয়েছেন।
ইউগভের একই জরিপে জীবনযাত্রার ব্যয় সম্পর্কেও মতামত নেওয়া হয়। জরিপে অংশগ্রহণকারীদের ৫৩ শতাংশ বলেছেন গত এক বছরে খাদ্যের দাম 'অনেক বেড়েছে', আর ২৬ শতাংশ বলেছেন দাম 'কিছুটা বেড়েছে'।
আরও ৫৭ শতাংশ উত্তরদাতা মনে করেন আগামী এক বছরে দাম আরও বাড়বে। মাত্র ২১ শতাংশ মনে করেন দাম একই থাকবে, আর ১১ শতাংশ আশা প্রকাশ করেছেন যে দাম কমতে পারে।
এই ইউগভ জরিপটি ৬ থেকে ৯ মার্চের মধ্যে ১,৫৬৩ জন মার্কিন প্রাপ্তবয়স্কের মতামতের ভিত্তিতে করা হয়েছে এবং এর ত্রুটির সীমা প্রায় ৩.৫ শতাংশ পয়েন্ট।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি