৪ মে ২০২৬

নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে যৌতুকের জন্য গৃহবূধকে পিটিয়ে হত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় যৌতুকের টাকার জন্য এক গৃহবধূকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহত শিরিন আক্তার (২০) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের ধর্মপুর গ্রামের ইদ্রিস হাওলাদার বাড়ির মো.সেলিমের মেয়ে।

গত মঙ্গলবার দিবাগত রাতে নোয়াখালী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের উত্তর ফকিরপুর এলাকার ইঞ্জিনিয়ারের বাড়িতে এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো.শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন।

এসপি বলেন,গৃহবধূ শিরিনকে যৌতুকের টাকার জন্য তার শ্বশুর,শাশুড়ি,ভাসুর মারধর করে গত মঙ্গলবার রাতে। পরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে মারা যায় সে। খবর পেয়ে সুধারাম থানার পুলিশ বুধবার সন্ধ্যায় হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করে। তিনি আরো জানান, এ ঘটনায় আইগত প্রদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি