৮ মে ২০২৬

নোয়াখালীতে উচ্ছেদ আতংকে এলাকাবাসীর ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে উচ্ছেদ আতংকে এলাকাবাসীর ভূমি দুস্যুর বিরুদ্ধে মানববন্ধন
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জের চলএলাহি ইউনিয়নের গাংচিল গ্রামে বাপ দাদার ভিটেমাটি থেকে উচ্ছেদ আতংকে শত শত পরিবার ভূমি দস্যু আক্তার হোসেন ও মিলনের বিরুদ্ধে মানববন্ধন বিক্ষোভ ও ঝাড়ু মিছিল করেছে। শনিবার (২৭ এপ্রিল) সকালে গাংচিল বাজারে এ মানবন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। এতে এলাকার শত শত নারী পুরুষসহ সর্বস্তুরের সাধারন মানুষ অংশগ্রহন করে। মানববন্ধনে ক্ষতিগ্রস্থরা জানান, তারা কয়েকযুগ ধরে গাংচিল বাজারের পাশে বাপ দাদার ভিটে মাটিতে বসবাস করে আসছে। এরই মধ্যে স্থাণীয় ভুমি দুস্যু আক্তার হোসেন ও মিলন শতশত পরিবারের বসতভিটি দখলের পায়তারা শুরু করে। তারা জোনাল সেটেলমেন্ট অফিসের কর্মকর্তা-কর্মচারিদের মোটা অংকের ঘুষ দিয়ে নিজেদের পরিবারের সদস্য ও ছেলে মেয়েদের নামে বসত ভিটি গুলো রেকর্ড করে ফেলেন। এখন তাদেরকে সে সব ভিটে মাটি থেকে সরিয়ে দেয়ার পায়তারা শুরু করছে। যে কোন সময় সন্ত্রাসী বাহিনী দিয়ে তাদেরকে ভিটেমাটি থেকে উচ্ছেদ করার হুমকি ধমিক দিচ্ছে। চরম আতংকে দিন কাটাচ্ছে অসহায় পরিবারগুলো। অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত আক্তার হোসের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এ বিষয়ে ভুক্তভোগী পরিবারগুলো প্রধান মন্ত্রী শেখ হাসিনা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ কামনা করেন এবং ভুমি দুস্যু জাল জালিয়াতির প্রধান হোতা আক্তার হোসেন ও অপর্কমের সাথে জড়িতদের দৃষ্টান্ত শাস্তি দাবি করেন।পরে বাজারের ঝাড়– নিয়ে শত শত নারী পুরুষ বিক্ষোভ মিছিল বের করেন। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি