৬ মে ২০২৬

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে। সহায়তা পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, আমার বসতঘরে হাঁটু পরিমান পানি। এর ফলে খাবার নিয়ে খুব কষ্ট ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে। এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাবজ সেবক গোলাম রাব্বানী, গোলাম মর্তুজা ফরমান,সাইফুল ইসলাম পলাশ প্রমূখ। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি