৮ মে ২০২৬

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৫, আহত ৮

বাংলাপ্রেস ডেস্ক : পৃথক সড়ক দুর্ঘটনায় নোয়াখালীতে পাঁচজন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছে অন্তত আটজন। মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৯টায় সদর উপজেলার আলীপুরস্থ স্টিল ব্রীজ এলাকায়, দুপুর ১টায় সুবর্ণচরের তোতার বাজার সংলগ্ন এবং এর আগে দুপুর সাড়ে ১২টায় বেগমগঞ্জের কাদিরপুর এলাকায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদরের নাঈম (১৭), জাবেদ (১৫); সুবর্ণচরে ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মো. রাসেল (৩০), হাতিয়া উপজেলার তরমদ্দি ইউনিয়নের জোড়াখালী গ্রামের করাতকল শ্রমিক মো. নোমান (৩৬) এবং বেগমগঞ্জের কাদিরপুরে মেহেরাজ হোসেন।

জানা যায়, রাত ৯টার দিকে সদর উপজেলার আলীপুরস্থ স্টিলব্রীজ এলাকায় সোনাপুর থেকে ছেড়ে যাওয়া ট্রাকের সঙ্গে কবিরহাট থেকে ছেড়ে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা যাত্রী ও চালকসহ চারজন আহত হয়। পরে তাদের নোয়াখালী জেনারেল হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে জানান চিকিৎসক।

এর আগে বিদ্যুতের খুঁটি নিয়ে জেলা শহর মাইজদী থেকে একটি লরি সুবর্ণচরের ভূঞারহাটের দিকে যাচ্ছিল। পথে তোতার বাজারের দক্ষিণে সোনাপুর-চেয়ারম্যান ঘাট সড়কে ভূঞারহাট থেকে ছেড়ে আসা সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। পরে স্থানীয়রা অটোরিকশা থেকে আহতাবস্থায় চারজনকে বের করে। এর মধ্যে দুইজনকে সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালকসহ অপর দুইজনকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল পাঠানো হয়।

অপর দিকে, দুপুর সাড়ে ১২টার দিকে বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর ইউনিয়নের সাহেবের হাট-পাকমুন্সিরহাট সড়কে গয়েছপুর এলাকায় বালি বোঁঝায় পিকআপ ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে এসব পৃথক ঘটনায় তিনজন নিহত হওয়ার কথা নিশ্চিত করেন স্ব স্ব থানা পুলিশ।

বিপি/আর এল

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি