নোয়াখালীতে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে মামলা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগ উপজেলায় এক শিশুকে (১২) ধর্ষণ চেষ্টার অভিযোগে মো.শাহজালাল (৪৮) নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে।
বুধবার (২২ মে) নির্যাতিত শিশুর বাবা বাদী হয়ে সেনবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি দায়ের করেন। এর আগে, গত ৫ এপ্রিল রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কেশারপাড় ইউনিয়নে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত শাহজালাল উপজেলার ২নং কেশারপাড় ইউনিয়নের বীরকোট গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, শিশুটি রাত সাড়ে ৯টার দিকে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে অভিযুক্ত ব্যক্তি শিশুটিকে মুখ চেপে ধরে বাড়ির পিছনে বাগানে নিয়ে যায়। এরপর পরনের জামা কাপড় খুলে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। মেয়েকে দেখতে না পেয়ে ভিকটিমের মা টর্চ লাইট নিয়ে খুঁজতে বের হলে অভিযুক্ত ব্যক্তি বিষয়টি আঁচ করতে পেরে কৌশলে পালিয়ে যায়।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাজিম উদ্দিন বলেন, ভুক্তভোগী শিশুর বাবার লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। তবে পরবর্তীতে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
জাতিসংঘ ফোরামে বাংলাদেশ: নিরাপদ অভিবাসনে বৈশ্বিক সহযোগিতার আহ্বান
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
আমরা জুলাই সনদের প্রতিটি দাঁড়ি-কমা মেনে চলতে অঙ্গীকারবদ্ধ: আইনমন্ত্রী
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি