১১ আগস্ট ২০২৬

নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০১:৫০ পিএম
নোয়াখালীতে সিলিন্ডার বিস্ফোরণে পুড়ল ৫ দোকান

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর হাতিয়ায় গ্যাস সিলিন্ডারের আগুনে পাঁচটি দোকান ও একটি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার (১০ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সাগরিকা বাজারে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সোমবার রাতে উপজেলার সাগরিকা বাজারের রাকিবের বিরিয়ানি হাউজ হোটেলের সিলিন্ডারে আগুন ধরে যায়। তখন ভয়ে সেখান থেকে হোটেলের লোকজন বের হয়ে যায়। এরপর আগুন ধরে যাওয়া সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। পরবর্তীতে হোটেলে থাকা আরও দুটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে ১টি হোটেল, ১টি লাইব্রেরী দোকান, ১টি কাপড় দোকান, একটি জুতা দোকান, ১টি কসমেটিক দোকান ও একটি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।
হাতিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জসিম উদ্দিন চৌধুরী বলেন, অগ্নিকাণ্ডের খবরে হাতিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর মধ্যেই ৫টি দোকান ও ১টি বসতঘর পুড়ে যায়। গ্রাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষতি হয়েছে অন্তত ৮০ লাখ টাকার।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি