৪ মে ২০২৬

নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন-বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে গণঅনশন-বিক্ষোভ

সুলতানা মাসুমা,(লক্ষ্মীপুর) প্রতিনিধি : দেশের বিভিন্নস্থানে সনাতন ধর্মাবলম্বীদের মন্দির, পূজা মন্ডপ, বাড়ি, ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলার প্রতিবাদ এবং সাম্প্রদায়িক সহিংসতাকারীদের বিরুদ্ধে সরকার ঘোষিত জিরো টলারেন্স দ্রুত বাস্তবায়নের দাবিতে নোয়াখালীতে গণঅনশন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

শনিবার (২৩ অক্টোবর) সকালে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনীতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখা ও শ্রী শ্রী রাধামাদব জিউর মন্দিরসহ বিভিন্ন ব্যানারে এ কর্মসূচী পালন করেন তারা।

সকালে বিভিন্ন মন্দিরের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে চৌমুহনী শহরের প্রধান প্রধান সড়ক পরিদর্শন করে। পরে মন্দিরগুলোতে গিয়ে গণ অনশন ও সমাবেশ করেন তারা।

অনশনে উপস্থিত ছিলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জেলা শাখার সভাপতি বিনয় কিশোর রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মাখন লাল দাস, সহ-সভাপতি তপন চন্দ্র মজুমদারসহ জেলা ও উপজেলা পর্যায়ের সনাতন নেতৃবৃন্দ।

বিক্ষোভ ও অনশন থেকে নেতৃবৃন্দ দ্রুত সময়ের মধ্যে সহিংসতাকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়ন, সাম্প্রদায়িক মহলের চক্রান্ত প্রতিরোধের দাবী জানান। একই সাথে এসব সহিংসতা ও হামলাকারীদের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি