৫ মে ২০২৬

নোয়াখালীতে প্রিজাইডিং অফিসারকে মেরে ব্যালট বাক্স লুট

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
নোয়াখালীতে প্রিজাইডিং অফিসারকে মেরে ব্যালট বাক্স লুট
নোয়াখালী থেকে সংবাদদাতা : নোয়াখালী-২ আসনের (সেনবাগ ও সোনাইমুড়ি আংশিক) সোনাইমুড়ি উপজেলার নাটেশ্বরী ইউনিয়নের মধ্য এবতেদায়ী নূরানী মাদ্রাসা কেন্দ্রে শনিবার (২৯ ডিসেম্বর) রাত ১১টার দিকে হামলায় ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। জানা যায়, এই ঘটনায় প্রিজাইডিং অফিসার সোনাইমুড়ি উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদুল হাসান ও নির্বাচনি কর্মকর্তা শেখ ফরিদসহ সাত জন আহত হয়েছেন। এছাড়া ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম লুট করা হয়েছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়। জানা যায়, আহত প্রিজাডিং অফিসার ও নির্বাচনি কর্মকর্তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে প্রিজাইডিং অফিসারকে ঢাকায় পাঠানো হয়েছে। নোয়াখালী জেনারেল হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জসিমউদ্দিন জানান, তার (প্রিজাইডিং অফিসার) মাথা ও পিঠের আঘাত গুরুতর হওয়ায় তাকে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শেখ ফরিদসহ আরও চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন। এ ব্যাপারে সোনাইমুড়ি থানার ওসি আবদুস সামাদ জানান, শনিবার রাত ১১টায় বিএনপি-জামায়ত কর্মীরা হামলায় চালিয়ে ব্যালট বাক্সসহ নির্বাচনি সরঞ্জাম লুট করে। জেলা পুলিশ সুপার ইলিয়াস শরীফ জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শনে আছেন। ওই আসনের বিএনপি প্রার্থী জয়নুল আবেদীন ফারুকের সঙ্গে যোগাযোগ করলে মোবাইল ফোন বন্ধ পাওয়া। বিপি/ইউএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি