৬ মে ২০২৬

নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর জেলা শহর মাইজদীতে অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বিএনপিও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন। মঙ্গলবার (৩১ অক্টোবর) সকালে অবরোধের সমর্থনে জেলা বিএনপির সাবেক সাধরাণ সম্পাদক ও নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র হারুনুর রশিদ আজাদের অনুসারীরা জেলা শহর মাইজদীর পৌর বাজারে অবরোধের সমর্থনে এই বিক্ষোভ মিছিল করে। পরে সংক্ষিপত্ব সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল করিম মুক্তা, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ বাটু, যুবদল নেতা আবুল হাসনাত রাসেল, শহর যুবদলের যুগ্ম-আহ্বায়ক হান্নান সজীব, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক রনি সারোয়ার প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন, সরকার ১৮ সালের মত আরেকটি একতরফা নির্বাচন করার পায়তারা করছে। কিন্ত অবরোধ সফল করার জন্য নেতাকর্মিরা রাজপথে থাকবেন। প্রয়োজন জীবন দেবেন। বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি