নোয়াখালীতে নৌকা ডুবে কিশোরীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আদিবা একই ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে। সে স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আদিবা দুপুরের দিকে নিজ বাড়ি থেকে নৌকায় করে আরও ৪-৫জন শিশু-কিশোরীকে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে বের হয়। একপর্যায়ে জলাশয়ের মাঝামাঝি গিয়ে তাদের নৌকা উল্টে ডুবে যায়। তাৎক্ষণিক অন্যরা উঠে আসলেও আদিবা পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করে।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
১৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি