নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র্যাব-১১।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন তাকে গ্রেপ্তার করা হয়।
র্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র্যাব সারাদেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১ নোয়াখালীর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতের দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আলাইয়ারপুর ইউনিয়নেপরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো.গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।
র্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে আমাদের ‘নতুন সংগ্রামে’ নামতে হবে
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
শুধু জিপিএ-৫ নয়, নতুন প্রজন্মকে বিশ্বমানের করে গড়ে তুলতে হবে: শিক্ষামন্ত্রী
২০ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি