৪ মে ২০২৬

নোয়াখালীতে মৃত্যুর দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে মৃত্যুর দুই মাস পর কবর থেকে গৃহবধূর লাশ উত্তোলন
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় মৃত্যুর দুই মাস পর জাহানারা (৪০) নামের এক গৃহবধূর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে। জাহানারা উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বাসিন্দা ছিলেন। শনিবার (২ এপ্রিল) দুপুরের দিকে আদালতের নির্দেশে পুনরায় ময়নাতদন্তের জন্য উপজেলার কাদিরপুর ইউনিয়নের ঘাটলা গ্রামের বলি মিয়া মেম্বারের পারিবারিক কবরস্থান থেকে লাশটি উত্তোলন করা হয়। লাশ উত্তোলনের সময় বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন ও জেলা গোয়ন্দা পুলিশের (ডিবি) একজন কর্মকর্তা। জানা যায়, গত ২ ফেব্রুয়ারি জাহানারা কে তাঁর স্বামী হারুন পরিকল্পিত হত্যার করে বলে অভিযোগ এনে নিহতের ভাই তাজুল ইসলাম বাদী হয়ে স্বামী মো.হারুনকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করেন। বর্তমানে উক্ত মামলায় নিহতের স্বামী হারুন কারাগারে রয়েছেন। ওই মামলায় মৃত্যুর দুই মাস পর লাশ উত্তোলন করে পুনরায় ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে বেগমগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো.সফিকুল ইসলাম লাশ উত্তোলনের বিষয়টি নিশ্চিত করেন। তিনি আরও জানান, এ মামলার তদন্ত করছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)। আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে কবর থেকে লাশ উত্তোলন করা হয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি