৪ মে ২০২৬

নোয়াখালীতে দুই রেঁস্তোরাসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দুই রেঁস্তোরাসহ তিন প্রতিষ্ঠানকে অর্থদন্ড
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নানা অনিয়মের অভিযোগে তিন প্রতিষ্ঠানের ৪২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। এরমধ্যে দুটি রেঁস্তোরা ও একটি বেকারি রয়েছে। মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চৌরাস্তা ও বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিষয়টি নিশ্চিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নোয়াখালী কার্যালয়ের সহকারী পরিচালক মো. কাওছার মিয়া। তিনি বলেন, চড়ুইভাতি রেস্টুরেন্টকে কেওড়া জল রাখায় ২০ হাজার টাকা, পঁচাবাসি খাবার থাকায় রাজমহল হোটেলকে ১০ হাজার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করায় রাজধানী বেকারিকে ১২ হাজার টাকা অর্থদন্ড করা হয়েছে। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন, জেলা স্যানিটারী ইন্সপেক্টর মো. শওকত আলীও সোনাইমুড়ী থানার একদল পুলিশ সদস্য   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি