৪ মে ২০২৬

নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,গ্রেফতার ১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দশম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ,গ্রেফতার ১
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে (১৪) ধর্ষণের দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল আজিজ তন্ময় (১৯) হাতিয়া পৌরসভার ৭নম্বর ওয়ার্ডের গুল্যাখালী গ্রামের আব্দুল আলীমের ছেলে। রোববার (১০ এপ্রিল) বিকেলে গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একই দিন সকালে তাকে গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন,গত শুক্রবার রাতে নির্যাতিত কিশোরীর পরিবারের সদস্যরা পাশের এক বাড়িতে যায়। ওই সময় কিশোরী ঘরে একা থাকার সুযোগে অভিযুক্ত যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। ওসি আমির হোসেন আরও বলেন, এ ঘটনায় নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে হাতিয়া থানায় নারীও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ওই মামলায় গ্রেফতারকৃত আসামিকে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি