৪ মে ২০২৬

নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে দেশীয় অস্ত্রসহ দুই যুবক গ্রেফতার
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪টি কিরিচ, ১টি দা জব্দ করা হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নোয়াখালী পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম.এ রশিদ মোড়ে অবস্থিত ফাতেমা মঞ্জিলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলো. হাতিয়া উপজেলার চানন্দী ইউনিয়নের হাজীগ্রামের সালা উদ্দিনের ছেলে ফয়সাল (২০) ও কবিরহাটের নলুয়া গ্রামের নূর হোসেনের ছেলে নুরুল ইসলাম (২০)। তারা নোয়াখালী সুপার মার্কেটের আলিফ হোটেলে চাকরি করতো। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী পৌর এলাকার লক্ষ্মীনারায়ণপুর এলাকার এম এ রশিদ মোড়ের ফাতেমা মঞ্জিলের পাশবর্তী একটি টিনসেড ঘরে অভিযান চালিয়ে অস্ত্রসহ ফয়সাল ও নুরুল ইসলামকে আটক করে। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম তথ্যগুলো নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে। তাদের বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ পাঠানো হয়েছে।   বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি