৪ মে ২০২৬

নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ জানুয়ারী ২০২৬, ০৮:৪৯ এএম
নোয়াখালীতে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

 

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়িয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী।  

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার ৯ শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণ শ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, আলাবক্স জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল কাদের সাকের প্রমূখ।  

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ডাকাতিসহ ৬ মামলার আসামি রনি গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিএনপির নিরীহ নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।


বিপি/কেজে

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি