৪ মে ২০২৬

নোয়াখালীতে আ.লীগ অফিস উদ্বোধন ও ব্যানার টাঙানোয় আটক ৫ জন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৪ পিএম
নোয়াখালীতে আ.লীগ অফিস উদ্বোধন ও ব্যানার টাঙানোয় আটক ৫ জন

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি:   নোয়াখালীতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দলীয় স্লোগান ও দলীয় ব্যানার টাঙানোর ঘটনায় আওয়ামী লীগের পাঁচ কর্মীকে আটক করেছে সুধারাম থানা পুলিশ।

বুধবার সকাল ৭টায় কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের নেতৃত্বে তালা ভেঙে ভেতরে প্রবেশ, বিভিন্ন স্লোগান ও দলীয় কার্যালয়ে ব্যানার টাঙানোর ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সংবাদে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আওয়ামী লীগের ৫ জনকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একদল উত্তেজিত নেতাকর্মী দলীয় স্লোগান দিয়ে কার্যালয়ের মূল ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং কার্যালয়টি তাদের দখলে নেন। এ সময় সেখানে আওয়ামী লীগের জেলা পর্যায়ের কোনো শীর্ষ নেতাকে দেখা না গেলেও কাদির হানিফ ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কর্মীদের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কার্যালয় দখলের পর আওয়ামী লীগ নেতাকর্মীরা সদ্য অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে নোয়াখালী-৪ আসনে নির্বাচিত বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহানকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে সুধারাম মডেল থানার ওসি মো. তৌহিদুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে জানার পর তাৎক্ষণিক অভিযান চালিয়ে মো. সফিকুল ইসলাম নাজিম (৪৩), মো. কাউছার হামিদ (৩৮), মো. জিয়াউল রহমান রাসেল (৪৮), মো. আবু সাঈদ (৫৫), বিদ্যুৎ রঞ্জন পালকে (৪৯) আটক করা হয়। ঘটনার পর আওয়ামী লীগের কার্যালয়ে আরেকটি তালা লাগিয়ে দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘদিন যাবত বন্ধ থাকা আওয়ামী লীগের কার্যালয় খোলার ঘটনায় বুধবার বিকাল ৫টায় জেলা শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল করেছে ‘জুলাই ঐক্য’ নামের সংগঠন।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি