নোয়াখালীতে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ থেকে আগ্নেয়াস্ত্র-গুলিসহ ডাকাতি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার কাছ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
গ্রেপ্তার এনামুল হক মানিক (৩২) জেলার সেনবাগ উপজেলার বীজবাগ ইউনিয়নের শ্যামের গাঁও গ্রামের আবদুর রবের ছেলে।
মঙ্গলবার (২ এপ্রিল) ভোরে উপজেলার রসুলপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, সোমবার দিবাগত রাতে বেগমগঞ্জ উপজেলায় অবৈধ মাদক ও অস্ত্র উদ্ধারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। অভিযানে নোয়াখালী-ফেনী মহাসড়কের রসুলপুর ইউনিয়নের বায়তুল জামে মসজিদ সংলগ্ন মোক্তার বাড়ির ব্রিজের ওপর থেকে ডাকাত সদস্য এনামুল হক মানিককে গ্রেপ্তার হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলের পাশ থেকে একটি এলজি ও দুই রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার ডাকাত ও অস্ত্রধারী। এ ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা নেওয়া হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
হজযাত্রীদের সুবিধা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির, আশ্বাস রাষ্ট্রদূতে
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
চারজনকেই শ্বাসরোধে হত্যা, পচনে মরদেহ কালচে হয়েছে: ময়নাতদন্তকারী চিকিৎসক
১৬ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি