৯ জুলাই ২০২৬

নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০২:০০ পিএম
নোয়াখালীতে ৫ মাদকসেবীর কারাদণ্ড

গিয়াস রনি নোয়াখালী প্রতিনিধি:  নোয়াখালীর বেগমগঞ্জ উপজেরায় দিনব্যাপী মাদকবিরোধী টাস্কফোর্সের অভিযানে পাঁচ মাদকসেবীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (৮ জুলাই) উপজেলার কেন্দুরবাগ পশ্চিম খালপাড়, এখলাশপুর কাতালবাড়ি ও চৌমুহনী চৌরাস্তা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন বেগমগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, পুলিশ ও র‍্যাবের সমন্বয়ে পরিচালিত টাস্কফোর্স অভিযানে ইয়াবা ও গাঁজা সেবন এবং ক্রয়-বিক্রয়ের মাধ্যমে জনশৃঙ্খলা বিনষ্টের অভিযোগে ঘটনাস্থলেই পাঁচজনকে দোষী সাব্যস্ত করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন, মীর ইউনিয়নের পশ্চিম খালপাড় কেন্দুরবাগ এলাকার মৃত আব্দুল গোফরানের ছেলে মো. নিজাম উদ্দিন (৩৬)। তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া এখলাশপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কাতালবাড়ি এলাকার মো. জাহাঙ্গীর (৪৬), সাহাবউদ্দিন (৩০), সালাউদ্দিন (৩৩) ও সাগর হোসেন (২০)-কে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর মধ্যে জাহাঙ্গীরকে এক হাজার টাকা, সাহাবউদ্দিনকে ৩০০ টাকা এবং সালাউদ্দিন ও সাগর হোসেনকে ২০০ টাকা করে অর্থদণ্ড করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ জানান, মাদকের বিরুদ্ধে এ ধরনের যৌথ অভিযান অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বয়ে মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি