৪ মে ২০২৬

নোয়াখালীতে ১৪ ইউপিতে নির্বাচনের সরঞ্জাম বিতরণ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোয়াখালীতে ১৪ ইউপিতে নির্বাচনের সরঞ্জাম বিতরণ
নোয়াখালী প্রতিনিধি: আগামীকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ১৪ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এরমধ্যে ২ ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল থেকে উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু হয়। এছাড়া বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আইনশৃঙ্খলা ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে নির্বাচনকে সুষ্ট করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার শহিদুল ইসলাম। পুলিশ সুপার শহিদুল ইসলাম জানান,নির্বাচনকে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ১০৯১জন পুলিশ, ২২৪৪জন আনসার, ৭প্লাটুন বিজিবি, ৭ প্লাটুন র‌্যাব, ২১জন নির্বাহী ম্যাজিস্ট্রট, ৫জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবে। এছাড়া ১৪ ইউনিয়নে ১৩২টি ভোট কেন্দ্র ভিত্তিক নিরাপত্তা, মোবাইল টিম, স্ট্রাকিং টিম, স্পেশাল স্ট্রাইকিং টিম, জেলা গোয়েন্দা শাখা, সাদা পোষাকে পর্যবেক্ষণ ও তধ্য সংগ্রহ ও সিনিয়র অফিসারদের তদারকি থাকবে,জানান পুলিশ সুপার শহিদুল ইসলাম। বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি